সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু
বিএনপির নির্বাচনী জনসভা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন। এরই মধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ভোর থেকেই বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। সব মিছিলের গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠ। তাদের হাতে দলীয় প্রতীক ধানের শীষসংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। অনেকেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের মনোগ্রামসংবলিত টি-শার্ট পরিহিত ছিলেন। নগরের জিন্দাবাজার ও চৌহাট্টা পয়েন্টসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠের দিকে যেতে দেখা যায়। ....




